শরীয়তপুরের জাজিরা উপজেলার ২৮ টি বীর মুক্তিযোদ্ধা পরিবার পেল বীর নিবাস। বুধবার বেলা ১১টায় জাজিরা উপজেলা পরিষদের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কাছে বীর নিবাসের চাবি হন্তাস্তর করা হয়। এদিন সকাল ১০ টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে সারা বাংলাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীর নিবাসের এই উদ্বোধন ঘোষণা করেন। যার মধ্যে জাজিরা উপজেলার ২৮ টি পরিবারকে দেয়া বীর নিবাস ছিলো।এসময় বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুল হাসান সোহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাইলাতুল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ নজরুল ইসলামসহ অফিসের কমর্কর্তা কর্মচারীবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুল হাসান সোহেল বিলাসপুরের শফিক কাজীর মোড়ে বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম এর ঘরটির ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। যেটি নির্মান কাজের সাথে যুক্ত ছিলেন মেসার্স সোলায়মান।