নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকা থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে ৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার বিলাসপুর যাচ্ছিল। সন্দেহ হলে ট্রলারটিতে অভিযান চালানো হয় । এ সময় ২০০ কেজি ইলিশ মাছ সহ পাঁচজনকে আটক করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান সোহেল । এ সময় আটককৃত ৪ জন রুবেল মাদবর, মোঃ খবির,দবির হাওলাদার ও রবিন আহম্মেদকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৩দিন করে বিনাশ্রম কারাদন্ড ও চালক রহমান খানকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। বর্তমানে তারা জেল হাজতে আছেন।