নড়িয়ায় ঈগলের মিছিলে নৌকার সমর্থকদের হামলা,

নড়িয়ায় ঈগলের মিছিলে নৌকার সমর্থকদের হামলা,


ককটেল বিস্ফোরন ,আহত-১০
শরীয়তপুর-২ আসনের নড়িয়া উপজেলার বাশতলা নামকস্থানে শনিবার বিকেলে ঈগল মার্কার সমর্থনে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। সন্ধ্যা অনুমান ৫টায় নৌকার সমর্থক মোস্তফা সিকদার ,সুমন সিকদার,আরমান সিকদার ও অসাদুজ্জামান বিপ্লব এর নেতৃত্বে একদল সন্ত্রাসী ঐ মিছিলের উপর হামলা করে। হামলাকারীর ঐ সময় ইটপাটকেল নিক্ষেপ, লাঠিপেটাকরে ও অর্ধশত ককটেলের বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে। এ ঘটনায় ঈগল সমর্থক নজরুল ইসলাম খলিফা,নজরুল ইসলাম বেপারী,আবদুল মান্নান বেপারী, আঃ রশিদ চৌকিদার , আঃ রহিম,সুমন মোড়ল,মহিদুল ইসলাম সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


এ ঘটনার প্রতিবাদে হামলাকারীদের শাস্তির দাবীতে ঈগল মার্কার প্রার্থী ডাঃ খালিদ শওকত আলী তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্যক্ত করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দানের জন্য প্রশাসনের কাছে আহবান জানান।

Leave a Reply