নড়িয়ায় ট্রলির ধাক্কায় ছেলে নিহত বাবা আহত

নড়িয়ায় ট্রলির ধাক্কায় ছেলে নিহত বাবা আহত


শরীয়তপুরে নড়িয়া উপজেলায় মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় ছেলে নিহত এবং বাবা আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নড়িয়া বাজারের পূর্বমাথায় চাকধ রোডে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা ।নিহত ইমতিয়াজ (৩) বরিশালের গৌরনদী উপজেলার আবু ইউসুফের ছেলে। আবু ইউসুফ নড়িয়া ইউনুছিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার মুহতামিম। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, ইমতিয়াজ ও তার বাবা মোটরসাইকেলে নড়িয়া বাজার থেকে বাসায় ফিরছিলেন। মেইন রোড থেকে গলিতে ঢোকার সময় পেছন থেকে একটি ট্রলি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় ইমতিয়াজ মোটরসাইকেল থেকে ছিটকে ট্রলির চাকার নিচে পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলির চালক পালিয়েছে। তাকে আটকে চেষ্টা চলছে।

Leave a Reply