জাজিরায় ফের সংঘর্ষ, আহত ১৫

জাজিরায় ফের সংঘর্ষ, আহত ১৫


জাজিরায় আধিপত্য বিস্তারারকে কেন্দ্র করে ফের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।বুধবার দুপুরে স্কুলে ক্লাস চলাকালীন সময়ে কাজীরহাট মোড় সংলগ্ন আব্দুর রাজ্জাক হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংঘর্ষ হয়।এ সময় উভয় পক্ষই ককটেল বিস্ফোরণ ঘটনায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, কাজীরহাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর হোসেন কাজী ও রোস্তম বেপারী গ্রæপের মধ্যে বিরোধ চলছে। তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় লাঠিপেটা করে দু’পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এছাড়া নুর হোসেন কাজী (৫৫) ও আমীর হোসেন মাদবর (৪৫) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।আহতরা হলেন রোস্তম বেপারী গ্রæপের লিয়াকত কাজী (৪৫), রোস্তম বেপারী (৫০), সজিব বেপারী (২২), সুজন বেপারী (২৮) ও নুরুল ইসলাম বেপারী এবং নুর হোসেন কাজী গ্রæপের নুরুল আমিন কাজী (৫৫), জুয়েল কাজী (২২), মরণ মৃধা (২৫), সুজন কাজী (২০), নুর হোসেন কাজী (৫৫), মনির কাজী (২৭) প্রমুখ।
এ ব্যাপারে স্থানীয় পৌর কাউন্সিলর দবির হোসেন বেপারী বলেন, সকালে রোস্তম বেপারী ও নুর হোসেন কাজীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে নুর হোসেনের বড় ছেলে মনির কাজী ও ভাতিজা নুরুল আমিন কাজীর ছেলে কোরবান কাজী রোস্তম বেপারী ও লিয়াকত কাজীকে আক্রমণ করে। যার ফলে সংঘর্ষ বাধে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে এবং মামলার প্রস্ততি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply