ভেদরগঞ্জে  লাইসেন্সবিহীন ইটভাটা সিলগালা

ভেদরগঞ্জে লাইসেন্সবিহীন ইটভাটা সিলগালা


ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকায় নিউ বিসমিল্লাহ ব্রিকস ইটভাটা লাইসেন্সবিহীন হওয়ার কারনে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আরেকটি ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, নিয়ম না মেনে নদী থেকে মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনার খবরে পেয়ে এ অভিযান চালানো হয়। এ সময় মেসার্স নিউ বিসমিল্লাহ ব্রিকস ভাটা প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। একই উপজেলার নারায়নপুর নিউ ন্যাশনাল ব্রিকসকে ফসলি জমির মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরি) মো. রাসেল নোমান ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন পরিদর্শক জিএম আমির হোসেন প্রমুখ ।

Leave a Reply