মা ইলিশ রক্ষা অভিযানে জাজিরা  ইউএনও’র উপর হামলা ,আহত ৫

মা ইলিশ রক্ষা অভিযানে জাজিরা ইউএনও’র উপর হামলা ,আহত ৫


শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নৌ পুলিশ সদস্যরা। শনিবার রাতে জাজিরার মাঝির ঘাট সংলগ্ন পাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।এ সময় মৎস অফিসের দুই কর্মচারী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল। তিনি বলছেন, গত ৭ থেকে ২৮ অক্টোবর মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে আমাদের একটি দল ট্রলারে করে সন্ধ্যায় মাঝিরঘাট সংলগ্ন পাইনপাড়া এলাকার পদ্মা নদীতে অভিযানে যায়। এ সময় আমার সঙ্গে ছিলেন জাজিরা উপজেলা কৃষি অফিসার জামাল হোসেন, মৎস অফিসার আবুল বাশার, নৌ-পুলিশের আইসি জহিরুল হক সহ অন্যরা। ঘটনাটি টের পেয়ে জেলেরা অতর্কিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এ সময় মৎস অফিসের দু’কর্মচারী আহত হয়েছেন। পুলিশ আত্মরক্ষার্থে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ১০ জন হামলাকারী জেলেকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এরা হলেন পাইনপাড়া এলাকার নুরুল হক এর ছেলে দ্বীন ইসলাম (৪২), বড়কান্দি এলাকার ফজলের ছেলে সানোয়ার (২০), বড় নওপাড়া এলাকার দবির আকনের ছেলে রিয়াদ (২২), আবদুল বেপারি কান্দির করিম মালতের ছেলে আক্কাস মালত (৪০), একই এলাকার মোকলেছের ছেলে মোক্তার মিয়া (২০) ও আক্কাস মোড়লের ছেলে রাজিব মিয়া (২৮), বাওদিয়া এলাকার মালেক বেপারীর ছেলে শাকিল (১৯), ধোলাইপাড় এলাকার কাশেম সরকারের ছেলে মনির হোসেন (২৬), মোহর আলী মাদবর কান্দি এলাকার হান্নান ফকিরের ছেলে সুজাত ফকির (২০) ও একই এলাকার আব্দুল হান্নান ফকিরের ছেলে বাবুল ফকির (৪০)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ সময় আটককৃতদের কাছ থেকে প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। সেগুলো পুড়িয়ে ধবংস করা হয়েছে। জব্দ করা ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

Leave a Reply