মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল কিশোরের

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল কিশোরের


শরীয়তপুরের ভেদরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে জিহাদ সরকার (১৩) নামে এক টেইলার্স কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাকিব বেপারী (১৫) গুরুতর আহত হয়েছে।শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সখিপুর থানায় উত্তর তারাবুনিয়া থেকে মালবাজার সড়কে দক্ষিণ তারাবুনিয়ার সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন দর্জির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।শনিবার (২৫ মার্চ) সকালে সখিপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত জিহাদ সরকার ওই ইউনিয়নের সরকার কান্দি গ্রামের ইমান হোসেন সরকারের ছেলে। আহত রাকিব একই এলাকার শাহজাহান বেপারীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, জিহাদ সরকার ও রাকিব সরকার উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান বাজারে সোলেমান বেপারীর টেইলার্সে কাজ করে। শুক্রবার তারাবির নামাজের পরে তারা টেইলার্স মালিক সোলেমানের মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে দ. তারাবুনিয়ার সাবেক চেয়ারম্যান নুরউদ্দিন দর্জির বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জিহাদের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর মোটরসাইকেল চালক রাকিবের পা ভেঙে যায়। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।এ ব্যাপারে সখিপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিহাদ সরকারের মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। আর মোটরসাইকেল চালক রাকিবকে গুরুতর আহত অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply