২০২৪ এর জুলাই আন্দোলনে শরীয়তপুরের নিহতদের ১৪ জনের ¯œরনে জুলাই গনঅভ্যুথান দিবসে শ্রদ্ধা নিবেদন, নিহত পরিবার ও আহত যোদ্ধাদের শরীয়তপুর জেলা প্রশাসনের পক্ষথেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় জুলাই স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ,অতিরিক্ত পুলিশ সুপার, শরীয়তপুর প্রেসক্লাব ,জেলা বিএনপি সহ বিভিন্ন সরকারী দপ্তর ও পেশাজীবি সংগঠন। এরপর পৌর অডিটোরিয়ামে নিহত পরিবার ও আহত যোদ্ধাদের শরীয়তপুর জেলা প্রশাসনের পক্ষথেকে সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আবু আল রাসেল,সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার তানভির হোসেন, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার, বাসস প্রতিনিধি মজিবুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল হক মোল্লা।
সভায় উপস্থাপন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন।এ সভায় জেলা পর্যয়ের কর্মকতর্কা,জেলা বিএনপি নেতৃবৃন্দ ও জামাত ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।