শরীয়তপুরে কালবৈশাখী ঝড়ে টিকটক ভিডিও বানাতে গিয়ে নির্মাণাধীন ভবনের দু’তলা থেকে পড়ে আহত শাহীন পাহাড় (২০) নামে এক যুবক মারা গেছেন। বুধবার বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহীন ও তার বন্ধু সজীব শরীয়তপুর শহরের আলমগীর বেপারীর নির্মাণাধীন ভবনটিতে ঝড়ের সঙ্গে তারা টিকটক ভিডিও বানাতে গিয়েছিলেন ।সেখান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।উন্নত চিকিৎসার জন্য ঢাকায়নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১১টার দিকে শাহীন পাহাড়ের মৃত্যু হয়। নিহত শাহীন পাহাড় শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচরা গ্রামের নুরমোহাম্মদ পাহাড়ের ছেলে। গুরুতর অসুস্থ্য সজীব (২০) একই এলাকার মুজিবুর খানের ছেলে। সজীব বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের চাচা এলিম পাহাড় বলেন, শাহীন পাহাড় বুধবার বেলা ১১টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ বাড়ি আসার পর জানাযা শেষে দাফন করা হবে।