শরীয়তপুরে বিএনপির ১০ দফা রুপরেখা  বিশ্লেষন ধর্মী আলোচনা সভা

শরীয়তপুরে বিএনপির ১০ দফা রুপরেখা বিশ্লেষন ধর্মী আলোচনা সভা



বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাস্ট্রকাঠামো মেরামতের রুপরেখা বিষয়ে ব্যাখা ও বিশ্লেষন ধর্মী এক আলোচনা সভা শরীয়তপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার নাসির উদ্দিন কালুর রানী মহল চওরে সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর অঞ্চল) শামা ওবায়েদ রিংকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক । এ সসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ সমাজসেবক মোঃ মজিবুর রহমান,সহসভাপতি মোঃ আবুল হোসেন সরদার, সিরাজুল হক মোল্যা, আইন বিষয়ক সম্পাদক এড.লুৎফর রহমান ঢালি, সহ আইন বিষয়ক সম্পাদক এড. জাহাঙ্গীর আলম কাসেম, যুগ্নসম্পাদক মাহবুব মোর্শেদ টিপু,জেলা বিএনপির দপ্তর সম্পাদক এড. কামরুল ইসলাম, জেলা বিএনপির নেতা আঃ সালাম এর সঞ্চালনায় বিভিন্ন উপজেলা ও পৌরসভার সভাপতি /সাধারন সম্পাদক সহ বিভিন্ন পর্যয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply