শরীয়তপুরে নুর ইন্টার ন্যাশনাল হোটেলের সামনে আঃ মান্নান মোল্যার ভবনের নীচতলায় বিবিএস ক্যাবলস এর বিক্রয় কেন্দ্রে গত সোমবার রাতে দোকানে কলাপসিবল গেট ও ৫টি তালা ভেঙ্গে ঘরের ভিতর ঢুকে দুধর্ষ চুরি করে বিভিন্ন প্রকার বিভিন্ন মূল্যের প্রায় ৬৬৫ ক্যাবলস তার,নগদ ৫হাজার ৩১৩ টাকা সহ মোট ১৯ লাখ ৭৩ হাজার ৩৫৪ টাকার মালামাল সহ নিয়ে যায়। পরদিন সকালে ভবনের মালিকের আতœীয়ের মাধ্যমে খবর পেয়ে ঐ বিক্রয় কেন্দ্রের লোকজন স্থানীয় লোকজন সহ বিক্রয় কেন্দ্রে ভিতরে ঢুকে এ অবস্থা দেখতে পেয়ে পালং মডেল থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর বিক্রয় কেন্দ্রের এপি মোঃ জাবেদ চৌধুরী বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং ০৭ তারিখ ১০.০১.২৩।এ ঘটনায় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন জোর তদন্ত চালিয়ে যাচ্ছে। এ সংবাদ লেখা পর্যন্ত কোন চোর গ্রেফতার হয়নি বা কোন মালামাল উদ্ধার হয়নি।