ভিটামিন এ খাওয়ান,শিশুর মৃত্যুর ঝুকি কমান। এ শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুর জেলার ৬টি উপজেলার সর্বত্রই ভিটামিন এ প্লাস ক্যাপস্যুল খাওয়ানো নিয়ে স্বাস্থ্য বিভাগের সংবাদ সম্মেলন রোববার বিকেল ৩টায় শরীয়তপুর সিভিল সার্জনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ পরান এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ তানভিরুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, ইপিআই সুপারেটেডেন্ট মোজাম্মেল হোসেন। এ সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রায় ৫০জন সংবাদকর্মী অংশ নেয়। সোমবার ২০ ফেব্রæয়ারী সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্রে ৬-১১ ও ১২-৫৯ মাসের শিশুদেরকে সবুজ ও লাল ক্যাপস্যুল খানো হবে বলে অবহিত করা হয়।