শরীয়তপুরে ১৫ প্রার্থী জামানত বাজেয়াপ্ত!
শরীয়তপুর জেলার ৩টি সংসদীয় আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা কেউ ৮ভাগের ১ ভাগ ভোট পায়নি। জামানত হারানো প্রার্থীরা হলেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ইকবাল মোহাম্মদ গোলাম মোস্তফা (স্বতন্ত্র) ঈগল মো. মাসুদুর রহমান মাসুদ (জাতীয় পার্টি লাঙ্গল, আবুল বাশার মাদবর (তৃণমূল বিএনপি)সোনালী আশ, ও মো: আব্দুস সামাদ (খেলাফত আন্দোলন) বটগাছ।শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে মো. ওয়াহিদুর রহমান (জাতীয় পার্টি) লাঙ্গল, মো. ফিরোজ মিয়া (জাসদ) মশাল ,কাজী জাকির হোসেন (গণফ্রন্ট) মাছ সৌমিত্র দত্ত (বাংলাদেশ কংগ্রেস) ডাব,মো. আবুল হাসান (এনপিপি) আম, মো. আমিনুল ইসলাম (বিকল্পধারা) কুলা, মাহমুদুল হাসান খেলাফত মজলিস ) বটগাছ ও মো. মনির হোসেন (মুক্তিজোট) ছড়ি।শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে মো. আব্দুল হান্নান (জাতীয় পার্টি) লাঙ্গল, মো. সিরাজ চৌকিদার (তরিকত ফেডারেশন) ফুলের মালা ও কাঃ হাঃ মাঃ মোঃ মাহদী হাসান (ইসলামী ঐক্যজোট) মিনার ।