ঘনকুয়াশার কারণে শরীয়তপুর নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।রোববার দিবাগত রাত আড়াইটা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডবিøউটিসি ঘাট কর্তৃপক্ষ।বিআইডবিøউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে রোববার দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙ্গর করে রাখতে হয়নি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
তিনি বলেন, যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। তবে পদ্মা সেতু উদ্বোধনের আগে এই রুটে ফেরির জন্য শতশত যানবাহন অপেক্ষা করতো। আর এখন পদ্মা সেতুর সুবাদে যানবাহন কমে গেছে। তাই বর্তমানে ফেরিগুলো যানবাহনের জন্য অপেক্ষা করে।