শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির টাকা আতœসাৎকারী  সভাপতিদের বিরুদ্ধে নেয়ার সিদ্ধান্ত হাইকোর্টে বহাল

শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির টাকা আতœসাৎকারী সভাপতিদের বিরুদ্ধে নেয়ার সিদ্ধান্ত হাইকোর্টে বহাল


শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির টাকা আতœসাৎকারী বর্তমান ও সাবেক সভাপতির বিরুদ্ধে নেয়া সিদ্ধান্ত মহামান্য হাইকোর্ট গত ৫ জুন পুনঃবহাল করেছেন। শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এড তাজুল ইসলামের ৬৮২৪ নং রিটি পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি জাফর আহম্মেদ শেখ এ আদেশ দেন।এর আগে জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. জহিরুল ইসলাম বার কাউন্সিলে এক আবেদন করেন।সেখানে সাবেক সভাপতি তার আবেদনে উল্লেখ করেছেন যে গত ২৪ এপ্রিল ও ১০মে জেলা আইনজীীব সমিতি তাদের সদস্যপদ স্থগিত করে আইনজীবি সমিতির চেম্বার বাতিল করেছেন। এর প্রেক্ষিতে গত ২৫ মে বার কাউন্সিল জেলা আইনজীীব সমিতির গত ২৪ এপ্রিল ও ১০মে সভায় অভিযুক্ত সাবেক সভাপতি এড জহিরুল ইসলাম ও বর্তমান সভাপতি এড আবু সাঈদ এর বিরুদ্ধে নেয়া সিদ্ধান্ত স্থগিত করে জেলা আইনজীবি সমিতির কাছে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা চায় । এ আদেশ পেয়ে জেলা আইনজীবি সমিতি উচ্চ আদালতে রিটপিটিশন দায়ের করেন। যার সিরিয়াল নং ১৫৯, পিটিশন নং ৬৮২৪।হাইকোর্টের আদেশ অনুযায়ী বর্তমান ও সাবেক সভাপতির বিরুদ্ধে জেলা আইনজীবি সমিতির নেয়া সিদ্ধান্ত এড জহিরুল ইসলা ও এড আবু সাইদ এর সদস্য পদ স্থগিত ও চেম্বার বাতিল পুনঃবহাল হলো।
উল্লেখ থাকেযে,সাবেক সভাপতি এড জহিরুল ইসলাম ও বর্তমান সভাপতি এড আবু সাঈদ জেলা আইনজীবি সমিতির এফডিআর এর ১ কোটি ৯২ লাখ টাকা উত্তেলন করে আতœসাৎ করেছে। এর মধ্যে ৪০ লাখ টাকা ফেরত দিয়েছে। এ ঘটনার সত্যত স্বীকার করে বর্তমান সভাপতি জেলা আইনজীবি সমিতির কাছে লিখিত পত্র পাঠিয়েছেন।
জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অভিযুক্ত আইনজীবি এড. জহিরুল ইসলাম বলেন, হােিকার্টের আদেশের কোন নোটিশ বা কাগজপত্র আমি পাইনি। এ ধরনের আদেশ হলে আমি নোটিশ পাব।
জেলা আইনজীবি সমিতির যুগ্নসধারন সম্পাদক এড মৃধা নজরুল কবির ও সাধারন সম্পাদক এড তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মোঃ আবুল হোসেন সরদার

Leave a Reply