শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচড়া গ্রামে নিয়ম বহির্ভূতভাবে ডিলার থেকে ক্রয় করা ২৫০ কেজি (৫ বস্তা) ওএমএসের আটা বাড়ীতে মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ডিলারশিপ স্থগিত করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার বেলা ১১টায় ওই গ্রামের মোফাজ্জল খানের বাীতে ওএমএসর আটা মজুত আছে এমন তথ্যের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । এ সময় তিনি ঐ বাড়িতে ৫ বস্তা আটা মজুদ পেয়ে জব্দ করেন।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে পৌরসভার উত্তর বালুচড়া এলাকা থেকে খাদ্য অধিদফতরের ৫০ কেজি বস্তার ৫টি বস্তা ২৫০ কেজি আটা জব্দ করি।এঘটনায় মোফাজ্জল খানকে অবৈধভাবে আটা মজুতের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোফাজ্জল খানের তথ্য অনুযায়ী এমএস ডিলার ইয়াকুব আলী পাহাড়কে পাঁচ কেজির স্থানে বস্তাভর্তি আটা বিক্রির দায়ে ডিলারশিপ স্থগিত করে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।