শরীয়তপুরে এসডিএস এর উদ্যোগে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি প্রদান

শরীয়তপুরে এসডিএস এর উদ্যোগে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি প্রদান


বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিএস(শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি)এর উদ্যোগে শনিবার সকাল ১১টায় এসডিএস মিলনায়তনে ”বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি” প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান (ইভিসি) মোঃ ফসি উল্লাহ প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকার চেক তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান,এসডিএস এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোঃ মজিবুর রহমান,এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম ,প্রধান অতিথির সহধর্মীনি সাজেদা আকতার।এসডিএস এর নির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক এর সভাপতিত্বে সভা পরিচালনা করেনে এসডিএস এর মাইক্রোক্রেডিট পরিচালক কামরুল হাসান বাদল।
প্রতি বছরের ন্যায় এবছরও এসডিএস এর নিজস্ব তহবিল থেকে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি হিসেবে জনপ্রতি ছয় (০৬) জনকে ৩৬ হাজার টাকা করে ২ লাখ ১৬ হাজার টাকা এবং পিকেএসএফ এর অর্থায়নে ৩৪ জন কে জনপ্রতি ১২ হাজার টাকা করে ৪ লাখ ৮ হাজার টাকা প্রদান করা হয়। এরপর ইভিসি স্থানীয় এমআরএ সনদপ্রাপ্ত এনজিওদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন। উক্ত সভায় স্থানীয় এনজিও প্রধানগণ তাদের মতামত এবং অভিজ্ঞতা বিনিময় করেন। পরে তিনি এসডিএস একাডেমী ভবনের ভিত্তি প্রস্তর করেন এরপর তিনি বেড়াচিকন্দী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে “আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় কিশোরী ক্লাব বনাম বেড়াচিকন্দী উচ্চ বিদ্যালয় কিশোরী ক্লাব” প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন।

Leave a Reply