শরীয়তপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শরীয়তপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি ঃ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস” উপলক্ষে শরীয়তপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন,সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।এ সভায় বিভিন্ন সরকার কর্মকর্তা বেসরকারী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন অংশ নেয়।সভাশেষে দিবসের প্রতিপাদ্য বিষয়ে রচনা প্রতিযোগিদের মধ্যে পুর¯কার বিতরন করা হয়। এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য উৎসববন্ধন বের করা হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply