শরীয়তপুরে রুট পারমিটবিহীন গাড়ি চলাচল বন্ধের দাবীতে অটোরিকসা , সিএনজি চালক ও মালিকদের বিক্ষোভ সমাবেশ ও স্বারকলিপি পেশ

শরীয়তপুরে রুট পারমিটবিহীন গাড়ি চলাচল বন্ধের দাবীতে অটোরিকসা , সিএনজি চালক ও মালিকদের বিক্ষোভ সমাবেশ ও স্বারকলিপি পেশ

শরীয়তপুরে রোড পারমিট বিহীন গাড়ি চলাচল বন্ধের দাবীতে অটোরিক্সা ও সিএনজি চালক ও মালিকরা এক বিক্ষোভ সমাবেশ করেছে। দুপুর ১২টায় শরীয়তপুর উত্তরবাজার থেকে শুরু করে অটোরিক্সা ও সিএনজি চালক ও মালিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শত শত শ্রমিক ও মালিকগন এ বিক্ষোভ মিছিলে যোগ দেয়। এরপর কোর্ট চত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি লাভলু খান, জেলা কৃষকদলের সভাপতি বিএম হারুন অর রশিদ, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সরদার চানমিয়া। সিএনজি ও রিকসা শ্রমিক এবং মালিকরা দাবী করেন যে শরীয়তপুর জেলায় কোন রুট পারমিটবিহীন বাস চলাচল করতে পারবেনা। পাশাপাশি জেলা সদর ছাড়া কোন উপজেলা সদর থেকে সরাসরি বাস চলাচল করতে পারবেনা। এটা হলে হালকাযান মালিক শ্রমিকরা বেকার হয়ে পড়বে। ৭দিনের মধ্যে এটা বন্ধ না করলে তারা জেলার সকল রুট বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দিয়েছে। এরপর জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি দেয়।

Leave a Reply