শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে-ফখরুল

শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে-ফখরুল


ফরিদপুর বিভাগীয় গণ সমাবেশে নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন আমাদের দাবি একটাই, শেখ হাসিনাকে সংসদ থেকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল । দুপুর ১২টায় ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেছেন।

এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন সমাবেশে যেতে পুলিশ বাধা দেয়। আওয়ামী লীগ নাকি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে! ভূতের মুখে রাম নাম। তাদের গণতন্ত্র মানে গুম, খুন, মামলা, হামলা করা। তাদের এত ভয় কেন?
মহাসচিব বলেন ক্যাসিনো সম্রাট মুক্তি পায় আর খালেদা জিয়াকে আটকে রাখা হয়। তারেক রহমানকে সাজিয়ে-গুছিয়ে মিথ্যা মামলা দিয়ে রেখেছেন। দেশে আসতে দেওয়া হয় না।

এবার সময় এসেছে নতুন করে যুদ্ধ করার। আমাদের হাতে স্বাধীনতার পতাকা আর ওদের হাতে শৃঙ্খলের জিঞ্জির। তারা মনে করেন এদেশ তাদের। এদেশ তাদের বাপের দেশ। গুম, খুন করে রেহাই পাবেন না। আজ আপনারা গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্র আপনারা শেষ করে দিয়েছেন। তাদের ভাবটা এমন তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। কিন্তু এবার আর তা হবে না। মানুষ জেগে উঠেছে। এবার আর রাতের ভোট হবে না। ক্রসফায়ারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন আবার ক্রসফায়ার শুরু করেছে। সরকার মনে করেন আমরা কেউ না। আমরা চাকর-বাকর। আমরা রুখে দাঁড়াবো। দেশনেত্রীকে মুক্ত করবো। আমাদের এক দফা এক দাবি ফয়সালা হবে রাজপথে। টেক ব্যাক বাংলাদেশ।ফরিদপুরের কোমরপুরে বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ শুরু হয়ে ফরিদপুর শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে । গণ সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণসমাবেশের প্রধান সমন্বয়কারী বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরোত্তম,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান ও মো. সেলিমুজ্জামান, কৃষকদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল,যুবদলের সভাপতি সালাহ উদ্দিন টুকু, বিএনপির নির্বাহী কমিাটর সদস্য এড.জামাল শরীফ হিরু, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক নায়েবা ইউসুফ,শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ,সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, কৃষক দলের সহসভাপতি কর্ণেল এসএম ফয়সাল, ছাত্রদলের সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ।

Leave a Reply