শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকীপালিত

শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকীপালিত


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টায় শরীয়তপুর শহরের মনোহর বাজারে এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে গরীব অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মোঃ আবুল হোসেন সরদার প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মধ্যে কম্বল বিতরন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক আঃ বারেক বাদশা, শরীয়তপুর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক পৌর কমিশনার মোঃ আনোয়ার হোসেন মাদবর,জেলা যুবদলের সিনিয়র যুগ্নসাধারন সম্পাদক আতিকুর রহমান মোল্যা, সদর উপজেলা যুবদলের সহসাধারন সম্পাদক নাছির জমাদ্দার, জাজিরা উপজেলা যুবদলের সাধারন সম্পাদক দবির বেপারী, শরীয়তপুর পৌর যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বেপারী, পৌর যুবদলের সাবেক যুগ্নসাধারন সম্পাদক শাহীন বেপারী, জাজিরা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক এসএম সোহেল রানা ,শরীয়তপুর জেলা ছাত্রদলের সভাপতি প্রত্যাশী ইসহাক সরদার, জাজিরা উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক বাদশা সহ অনেকে।

Leave a Reply