শরীয়তপুর সদর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায়  শিশুর মৃত্যুর অভিযোগ

শরীয়তপুর সদর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ


শরীয়তপুর সদর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কর্তব্যরত ডাক্তার ভুল চিকিৎসার কথা অস্বীকার করেছেন। হাসপাতালের তত্তাবধায়ক বলছেন তদন্ত কমিটি করে দিব। রিপোর্ট পেলে ব্যবব্যস্থা নেব।
শরীয়তপুর সদর হাসাপাতাল সূত্র ও মৃত শিশুর নানা আবুল কাসেম সরদার জানান, সদর উপজেলার মনোহর বাজার এলাকার আঃ কাদের মিয়ার ৯ মাসের শিশু সাফা ৮/১০ দিন যাবত ঠান্ডা ও শ্বাস কস্টে ভুগছিলেন। ইেিতামধ্যে সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। গত ২দিন যাবত পুনরায় শ্বাস কষ্ট দেখা দিলে রোববার সকাল অনুমান ৯টায় শরীয়তপুর ২৫০ শয্যার সদর হাসপাতালে নিয়ে আসে শিশুটির মা সুরাইয়া ও নানা আবুল কাসেম। এ সময় জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার রনেশ বোস শিশুটিকে হাসপাতালের দোতলায় নিয়ে গ্যাস দিতে বলেন। ডাক্তারের পরামর্শ মতে স্বজনেরা শিশুটিকে হাসাপাতালে নিবুলাইজার মেশিন দিয়ে গ্যাস দিলে শিশুটি অবস্থা অবনতি হলে দোতলা থেকে নিচে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত ডাক্তার রনেশ বোস তাকে উপরে নিয়ে অক্সিজেন দিতে বলে। উপরে নিয়ে অক্সিজেন দেয়ার সাথে সাথে শিশুটি মারা যায়। শিশুটি মারা যাওয়ার পর শিশুর স্বজনেরা অভিযোগ তুলে ডাক্তারের ভুল চিকিৎসায় শিশুটি মারা গেছে।
এ ব্যাপারে শিশুর মা সুরাইয়া আকতার বলেন, আমার ভাল বাঁচ্চা । ডাক্তারের ভুল চিকিৎসায় মারাগেছে। আমি ডাক্তারের বিচার চাই।
জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার রনেশ বোস বলেন, এ রোগী আগে থেকেই ঠান্ডা ও শ্বাসকস্টের চিকিৎসা নিয়েছে সদর হাসপাতাল থেকে। আজ শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হলে তাকে গ্যাস দিতে বলা হয়। গ্যাস দেয়ার পর তার কিছুটা অবনতি হলে দোতলা থেকে নিচে নিয়ে আসে। আমি তাকে উপরে নিয়ে অক্সিজেন দিতে বলি। শিশুটি অক্সিজেন দেতে থাকলে সে মারা যায়।
এ ব্যাপারে হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ আবদুস সোবহান বলেন, এ ব্যাপারে আমি এখনি একটি তদন্ত কমিটি করে দিব। কমিটির রিপোর্ট পেলে কার্যকরী ব্যবস্থা নিব।

Leave a Reply