গোসাইরহাটে পুকুর পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোসাইরহাটে পুকুর পানিতে ডুবে শিশুর মৃত্যু


গোসাইরহাটে পানিতে ডুবে মোঃ আরমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার দাশের জঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমান উপজেলার দাশের জঙ্গল গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আরমানকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে তাকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে তার বাবা মনির। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থবর পেয়ে শত শত লোক তাদের বাড়িতে ভিড় জমায়। শিশুটির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।তার মা বাবার কান্নায় কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি।
শিশুটির বাবা মনির হোসেন বলেন, আমি সকালে ঘুম থেকে উঠে আরমান কোথায় জানতে চাইলে ওর মা বলে আরমান খেলাধুলা করছে ।এ কথা শুনে আমি দাঁত মাজতে মাজতে পুকুর পাড়ে যাই। হঠাৎ পুকুরের দিকে আমার চোখ যায় এসময় দেখি আমার ছেলে পানিতে ভাসছে, এরপরে আমি চিৎকার করতে থাকি আশপাশের লোকজন এসে তাকে পানি থেকে উদ্ধার করে।
আরমানের মা নিপা ইসলাম বলেন, আমি সকালে রান্নাঘরে ছিলাম খেলাধুলা করতেছিল আরমান। এ সময় আমাদের অগোচরে পুকুরে পড়ে যায়।
গোসাইরহাট থানার ওসি মো. আসলাম সিকদার বলেন, পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply