শরীয়তপুর জেলা যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

শরীয়তপুর জেলা যুবদলের দোয়া ও ইফতার মাহফিল


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু’র নিঃশর্ত মুক্তি ও সুস্থ্যতা কামনায় শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে শহরের মনোহরবাজার ঈদগাহ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল শরীয়তপুরের মনোহর বাজার ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুতের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোল্যার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান মাদবর। বিশেষ অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি সাংবাদিক মোঃ আবুল হোসেন সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরদার। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক আঃ বারেক বাদশা, নড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সাগর সহ জেলা ও বিভিন্ন উপজেলা এবং পৌরসভা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Leave a Reply