শরীয়তপুর শরীয়তপুরের সখিপুরে একটি চোরাই মোটরসাইকেলসহ খলিলুর রহমান (৪৮) নামের এক ইউপি মেম্বারকে আটক করেছে পুলিশ। রোববার (৯ জুলাই) গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চরমাইজারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় ।আটকৃত মেম্বার খলিলুর রহমান চর মাইজারী এলাকার আহম্মদ মালতের ছেলে । তিনি কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার।
সখিপুর থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সখিপুর থানার কাশিমপুর এলাকার একটি বাড়ি থেকে রাতে দুটি মোটরসাইকেল চুরি হয়ে যায়। পরে মোটরসাইকেল মালিক থানায় অভিযোগ জানালে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালাতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে কুচাইপট্রি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি মেম্বারকে আটক করেছে পুলিশ। সে এ কাজের সঙ্গে জড়িত বলে জানা যায়। তাকে আটক করে তার দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। সে গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের এজন প্রভাবশালী নেতা বলে স্থানীয়রা জনায়।
ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, আটক ইউটি মেম্বারের বিরুদ্ধে চুরির মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।