সাঈদীর মৃত্যুতে শোক শরীয়তপুরের ছাত্রলীগ নেতা বহিষ্কার

সাঈদীর মৃত্যুতে শোক শরীয়তপুরের ছাত্রলীগ নেতা বহিষ্কার


মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এবার বহিষ্কার হলেন শাকিল খান নামে এক ছাত্রলীগ নেতা। গত বুধবার গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।বহিষ্কৃত শাকিল খান গোসইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারি শামসুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
দলীয় সূত্র জানা যায়, আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের পোস্ট দেন শাকিল খান। তিনি রোববার আবারও তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে লেখেন যে দলে কোনো মানুষের মৃত্যুতে শোক জানালে বহিষ্কার হতে হয়, সে দল মুসলমানের দল হতে পারে না। এ পোস্টটি স্থানীয় ছাত্রলীগের নেতাদের নজরে আসে।গত বুধবার সন্ধ্যায় শাকিল খানকে ছাত্রলীগের ইউনিয়ন ও কলেজ শাখার দুটি কমিটির পদ থেকেই সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে সরকারি শামসুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রাজু বেপারী বলেন, আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা সাঈদীর মৃত্যুতে তার পক্ষ নিয়ে শাকিল খান ফেসবুকে বিভিন্ন পোস্ট করে আসছিলেন। বিষয়টি আমাদের সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সামিল। তাই তাকে কলেজ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের বিষয়ে গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি দেওয়ান আজমল হোসেন নয়ন বলেন, রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শাকিল তার পক্ষে ফেসবুকে লেখালিখি করেছে। এছাড়াও সারাদেশে এই বিষয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বহিষ্কার করার প্রসঙ্গে রোববার একটি উস্কানিমূলক পোস্ট করেছে। যা সম্পূর্ণ সংগঠনের নীতি ও আদর্শের বাইরে। তাই তাকে দুটি সংগঠনের দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন পাঠানো হয়েছে।
এ বিষয়ে শাকিল বলেন, আমি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ভক্ত। তার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা থেকে পোস্টগুলো করেছি। দলের অন্যরা ভালো চোখে দেখেনি বলেই আমাকে বহিষ্কার

Leave a Reply