নড়িয়ায় বেড়িবাধ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নড়িয়ায় বেড়িবাধ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


নড়িয়ায় ১ হাজার ৪১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০.২ কিলোমিটার বেড়িবাঁধ (জয়বাংলা অ্যাভিনিউ) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বেড়িবাঁধটি উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বেড়িবাঁধসহ পানিসম্পদ মন্ত্রণালয়ের মোট ৮০টি সমাপ্ত প্রকল্প উদ্বোধন করেন। জয়বাংলা অ্যাভিনিউ উদ্বোধন উপলক্ষে নড়িয়ায় সাড়ে ৩০০ জেলে নিজেদের নৌকা নিয়ে মুলফৎগঞ্জ ঘাটে নোংগর করেন। নৌকা গুলো নানা রঙের বেলুন, জাতীয় পতাকা, আওয়ামী লীগের দলীয় পতাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে সাজানো হয়। এ সময় পদ্মাপাড়ে মানুষের ঢল নামে। হাজার হাজার মানুষ বাদ্যযন্ত্রের তালে তালে মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে আসে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাক, জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দীন আহম্মেদ, পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দেসহ অনেকে।বিগত চার বছর আগেও নড়িয়ায় নদীভাঙন ছিল। হাজার হাজার মানুষ ভিটেমাটি হারা হয়েছেন। বেড়ি বাধের বদৌলতে এখন আর নড়িয়ায় নদীভাঙ্গন নেই। ভাঙন কবলিত নড়িয়া এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।

Leave a Reply