ডামুড্যায় সম্ভাব্য উপজেলা ভাইসচেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান মন্টি মাঝির জনসংযোগ শুরু

ডামুড্যায় সম্ভাব্য উপজেলা ভাইসচেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান মন্টি মাঝির জনসংযোগ শুরু


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ডামুড্যা উপজেলা পরিষদের সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদে কামরুল হাসান মন্টি মাঝি জনসংযোগ শুরু করেছেন। তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। শুরুতেই তিনি ডামুড্যা (পূর্বমাদারীপুর তথা সরকারী আঃ রাজ্জাক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ও তিনি ”আমার আবদুর রাজ্জাক ” স্বেচ্ছাসেবী সেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হিসে কাজ করছেন। তিনি আওয়ামীলীগৈর রাজনীতিতে একজন সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে আওয়ামীলীগের প্রার্থী প্রায়ত পানি সম্পদ মন্ত্রী আবদুর রাজ্জাক এর জৈষ্ঠ্য পূত্র নাহিম রাজ্জাক এর একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করেছেন। মন্টি মাঝি আগামী উপজেলা পরিষদের নির্বাচনে ডামুড্যা উপজেলা পরিষদের একজন ভাইসচেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে পরিচয় করে দিতে ইেিতামধ্যে ডামুড্যা উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার সর্বত্র ঘুরে ঘুরে জনসাধারনের সাথে জনসংযোগ শুরু করে দিয়েছেন।তার সাথে রয়েছে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামীলীগের একঝাক নেতাকর্মী। তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ও জনসেবামূলক কর্মকান্ডের মাধ্যমে নিজেকে একজন প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন। তার প্রতি মানষের ভালবাসা ও সমর্থন রয়েছে যথেষ্ট। তিনি আগামী নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক এর সমর্থন নিয়ে জনসেবার কাজে অংশ নিতে চান।

Leave a Reply