জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে সাংবাদিক অবহিত করন সভা সআজ সাকাল সাড়ে ১১টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ রেহান উদ্দিন এর সভাপতিত্বে সভায় শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার,ডাঃ মশিউর রহমান, ইপিআই সুপার মোজাম্মেল হোসেনসহ বিভিন্ন মিডিয়ার প্রায় ২৫ জন স্থানীয় সাংবাদিকগন অংশ নেয়। আগামী ২৮ জুন সকাল ৮ায় এ ক্যাম্পেইন একযোগে জেলার ১ হাজার ৬২৩ টি কেন্দ্রে শুরু হবে। এ কর্মসূচীর আওতায় আসবে ৬-১১ মাসের শিশু ১২- ৫৯ মাসের শিশু ও ৬ মাস থেকে ৫ বছরের মোট ১ লাখ ৭৫ হাজার ৮০৮ জনকে এ ক্যাপস্যুল খাওয়ানো হবে। বাদপড়া শিশুদেরকে স্থানীয় হাসপাতালে খাওয়ানো যাবে।