জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল হক খান আলোচনায় শীর্ষে

জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল হক খান আলোচনায় শীর্ষে

জাজিরা প্রতিনিধি \ আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি , জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল হক খান জাজিরা উপজেলায় আলোচনার শীর্ষে রয়েছেন। তিনি সারাজীবন জনসেবার কাজে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তৎকালীন পূর্ব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত করার জন্য ১৯৬৯ সালে গনঅভ্যুথানের সময় ৩০ জানুয়ারী তৎকালীন মাদারীপুর বর্তমান শরীয়তপুর জেলার তিনটি স্কুলের সকল ছাত্রছাত্রিদের সাথে নিয়ে মিছিল
করে জাজিরা থানা ঘেরাও করেছিলেন। সেদিন মুসলিমলীগের নেতৃবৃন্দের নির্দেশে পুলিশ নিরস্ত্র ছাত্রছাত্রিদের উপর নির্বিচারে গুলী চালায়। ঐ গুলীতে তারই বন্ধু সহযোদ্ধা আলাউদ্দিন সিকদার শহীদ হন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী রাষ্ট্র ভারতের ত্রিপুরা রাজ্যে মেলাঘরে সেক্টর কমান্ডর শহীদ খালেদ মোশারফ এর অধিনে সামরিক প্রশিক্ষন গ্রহন করে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনী রাজাকার ও আলবদ বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ গ্রহন করে দেশকে মুক্ত করতে ভুমিকা রাখেন তিনি।
তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ আওয়ামীলীগের জাজিরা উপজেলা শাখার সদস্য হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি দলীয় যেকোন কর্মসূচীতে অংশ নেন। দলের যেকোন নির্বাচনে দলের পক্ষে কাজ করেছেন। তিনি ২০১০ সাল থেকে জাজিরা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিবছর তিনি বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী প্রদান ও প্রীতিভোজের ব্যবস্থা করে থাকেন। ২০০৫ সাল থেকে তিনি জাজিরা ফাউন্ডেশনের সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। জাজিরার নদীভাঙ্গন কবলিত এলাকার দঃুস্থ ও অসহায় মানুষের মাঝে জাজিরা ফাউন্ডেশনের সদস্যদের অর্থায়নে সাহায়্য ও সহায়তা করে আসছেন। এ সংগঠনের মাধ্যমে প্রতিবছর কৃতি ও ছাত্রছাত্রিদের মাঝে বৃত্তি প্রদান করে আসছেন। সামসুল হক খান বাংলাদেশ মুদ্রন সমিতির সাবেক সহসভাপতি, এফবিসিসিআই এর সদস্য বটে। তিনি জাজিরা ডিগ্রী কলেজের গর্ভানিং বডির সদস্য। শরীয়তপুর সমিতির সদস্য ও শরীয়তপুর শিক্ষা ট্রাস্ট্রের আজীবন সদস্য।তিনি একজন সফল ব্যবসায়ী ও গরীবের বন্ধু। তিনি বিভিন্ন দুর্যোগ কালীন সময়ে বিশেষ করে করোণাকালীন সময়ে জাজিরা উপজেলার বিভিন্ন এলাকায় দুর্দশাগ্রস্থ মানুষের সাহায্য সহযোগিতা করেছেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঔষধসহ নানা রকম উপকরন বিতরন করেছেন। শীতের সময় শীতবস্ত্র কম্বল ও ঈদুল ফিতরে ও ঈদুল আযহায় গরীব অসহায় মানুষের জন্য শাড়ি লুঙ্গি সহ নগদ অর্থ সহায়তা করে আসছেন। তিনি আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নিজেকে একজন প্রার্থী হিসেবে ঘোষনা করেছেন। তিনি বিশ্বাস করেন সারাজীবন মানুষের জন্য কাজ করেছেন। জাজিরার মানুষ তাকে ভালবাসে ।আগামী নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করবে। তিনি বিজয়ী হতে পারলে আরো বেশী বেশী করে জনসেবায় অংশ নিতে পারবেন । তিনি জাজিরার সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া চান । পাশাপশি দলীয় সকল নেতাকর্মীর কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply