জাজিরা প্রতিনিধি \ আসন্ন জাজিরা উপজেলা পরিষদের নির্বাচনে সম্ভাব্য ভাইসচেয়ারম্যান প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম আলোচনায় শীর্ষে রয়েছেন। জাহাঙ্গীর আলম শরীয়তপুর জেলা যুবলীগের সদস্য ও জাজিরা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য। ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামীলীগের রাজনীীতর সাথে জড়িত। তিনি জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার চাচা মাস্টার এনামূল হক জাজিরা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান ও জাজিরা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। বাবা একজন সফল ব্যবসায়ী। জাহাঙ্গীর একজন ও সফল দলিল লিখক। তিনি জাজিরা উপজেলা দলিল লিখক সমিতির সাংগঠনিক সম্পাদক। পারিবারিক ভাবে আওয়ামীলীগের রাজনীতি করে আসছেন । তিনি দলীয় সকল কর্মসূচী পালনে সক্রিয় অংশ গ্রহন করে থাকেন। জাতীয় নির্বাচনে তিনি দলীয় প্রার্থীদের পক্ষে সর্বদাই কাজ করে আসছেন। আগামী উপজেলা পরিষদের নির্বাচনে তিনি ভাইসচেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করার ইচ্ছা পোষন করেছেন। একথাটি জাজিরা উপজেলার মানুষের মুখে মুখে। যে ক’জন ভাইসচেয়ারম্যানই প্রতিদ্বন্দিতা করার ঘোষনা দিয়েছেন তাদের মধ্যে জাহাঙ্গীর আলম আলোচনায় শীর্ষে রয়েছেন। তিনি জনসেবা পছন্দ করেন। তাই ছোটবেলা থেকেকেই জনসেবার কাজের সহিত জড়িত হয়ে এলাকায় জনহিতকর কাজ করে আসছেন। তিনি বিশ^াস করেন জাজিরার মানুষ তাকে ভোট দিয়ে বিজয়ী করে জনসেবার সুযোগ করে দিবেন। তিনি নির্বাচিত হতে পারলে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র আর্শিবাদ নিয়ে জাজিরা উপজেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে কাজ করতে চান। তিনি জাজিরা উপজেলার সর্বস্তরের মানষের দোয়া ও দলীয় নেতাকর্মীদের সার্বিক সাহায্য ও সহযোগিতা কামনা করেন।