জাজিরা উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইসচেয়ারম্যান পদে রেখা আক্তার আলোচনার শীর্ষে
জাজিরা উপজেলা প্রতিনিধি \ আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে জাজিরা উপজেলায় মহিলা ভাইসচেয়ারম্যান পদে জাজিরা পৌরসভার ১,২,৩ সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র রেখা আক্তার আলোচনায় শীর্ষে রয়েছেন । তিনি জাজিরা পৌরসভার হিসাব রক্ষক মোঃ তোতা মাদবরের সহধর্মীনি। ইতোমধ্যে তিনি জাজিরা পৌর এলাকা ও জাজিরা উপজেলার ১২টি ইউনিয়নের সবকটিতেই কমবেশী জনসংযোগ করে চলেছেন। জাজিরার দেয়ালে দেয়ালে ,গাছে , গাছে ,হাটবাজারে ,দোকানপাটে ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও রাস্তার মোড়ে মোড়ে তার ব্যানার, পোষ্টার, বিলবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি পারিবারিক ভাবেই আওয়ামী পরিবারের সদস্য। তিনি এলাকায় অনেক জনপ্রিয়। এলাকার জনসাধারন ও ভোটাররা তার প্রতি সন্তোষ্ট। তাকে এলাকাবাসি অনেক ভালবাসে। বিগত দিনে পৌরসভার কাউন্সিলর থাকাকালীন সময়ে সততা ও নিষ্ঠার সাথে এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন। গরীব দুঃখী মেহনতি মানুষের দুঃসময়ে পাশে দাড়িয়েছেন। এখনো তার স্বামী তোতা মাদবর ও সে এলাকায় গরীব দুঃখী মানষের জন্য সর্বদাই দান অনুদান দিয়ে থাকেন। করোনা কালীন সময়ে অনেক লোককে সহায়তা করেছেন। বিভিন্ন উৎসবে গরীব লোকের সাহায়্য সহযোগিতা করে আসছেন। তিনি স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র অত্যন্ত ¯েœহভাজন। তিনি বিশ্বাস করেন জাজিরার জনগন তাকে ভোট দিয়ে ভাইসচেয়ারম্যান নির্বাচিত করবেন। তিনি নির্বাচিত হতে পারলে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র আর্শিবাদ নিয়ে এলাকার উন্নয়ন তথা জনসেবার কাজে নিজেকে নিয়োজিত করবেন। তিনি জাজিরার জনগনের কাছে দোয়া চান এবং দলীয় সকল নেতাকর্মীর সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।