জাজিরা উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান পদে পারভিন আকতার সকলের দোয়া প্রার্থী
জাজিরা প্রতিনিধি \ জাজিরা উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইসচেয়ারম্যান শরীয়তপুর জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পারভিন আকতার সকলের কাছে দোয়া প্রার্থী । এরপূর্বে পারভিন আক্তার জাজিরা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন, জাজিরা পৌরসভার কাউন্সিলর ছিলেন পর পর ২ বার বিপুল ভোটের ব্যবধানে জাজিরা উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনেও তিনি মহিলা ভাইসচেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে মতামত ব্যক্ত করেছেন। তিনি একজন রাজনৈতিক পরিবারের সন্তান।তার স্বামী সেলিম মাদবর জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,বর্তমানে জাজিরা উপজেলা শ্রমিকলীগের সভাপতি। সে আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ। পারভিন আকতার বর্তমানে জাজিরা উপজেলা মহিলালীগের ও সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি জাজিরা উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও বটে। তিনি সর্বদা দলীয় সকল কর্মকান্ডে অংশ গ্রহন করে থাকেন। দলীয় নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থাকেন ,যেকোন প্রয়োজনে নেতাকর্মীদের সহযোগিতা করে থাকেন। এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে।জাজিরার মানুষ তাকে ভালবাসেন। তিনি ভোটারদের কাছে খুবই প্রিয়। গত একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রাথীর পক্ষে রাত দিন পরিশ্রম করে কাজ করেছেন। তিনি আগামী নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র সমর্থন নিয়ে কাজ করতে চান। তিনি আশাবাদী আগামী নির্বাচনে জনগন তাকে মহিলা ভাইসচেয়ারম্যান পদে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবে। তিনি জাজিরা উপজেলার দলীয় সকল নেতাকর্মী ও ভোটারসহ সকলের কাছে দেয়া ও সহযোগিতা কামনা করেন।