শরীয়তপুরে নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে নিহত-১ ,৩ম্যাজিস্ট্রেটসহ আহত-৯

শরীয়তপুরে নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে নিহত-১ ,৩ম্যাজিস্ট্রেটসহ আহত-৯


শরীয়তপুরের ভেদরগঞ্জের কাচিকাটা ইউপি নির্বাচনে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে দুই স্পিডবোটের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে তিন ম্যাজিস্ট্রেটসহ অস্তঃত ৯জন আহত হয়েছে। শনিবার (৯ মার্চ) রাতে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের পদ্মা নদীর দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোক্তার হোসেন ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার মোঃ বাচ্চু মিয়ার ছেলে। আহতদের মধ্যে ৬জনের পরিচয় জানা গেছে গেছে। এরা হলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) বাসিত সাত্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ, ফরমস, স্টেশনারি ও প্রবাসী কল্যাণ শাখা) আব্দুলাহ আল মামুন, ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ নাদিম, অফিস সহায়ক জুয়েল পাল, হুমায়ুন কবির ও স্পিডবোটের হেলপার মোঃ সাইফুল। এদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদীবেষ্টিত। শনিবার রাতে ঐ ইউনিয়নের সাধারণ নির্বাচনে দায়িত্ব পালন শেষে স্পিডবোট যোগে নদী পার হচ্ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তার, আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ নাদিমসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় তারা ঘাটের কাছাকাছি চলে এলে তাদের বহনকারী স্পিডবোটের সঙ্গে বিপরীত দিক আসা আরেকটি স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা সবাই আহত হয়। এ ঘটনায় অপর স্পিডবোটে থাকা মোক্তার নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে দ্রæত শরীয়তপুর জেলা সদরে স্পেশালাইজড হসপিটাল হাসপাতালে আনা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply