শরীয়তপুর প্রতিনিধি ঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে এবং এ সরকারের মতো আন্তরিক সরকার ও প্রধানমন্ত্রী বাংলাদেশে আর আসবে না। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেওয়াা অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হলে শুধু সরকার নয়, সবাইকে এর পরিণতি ভোগ করতে হবে। স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়াারি দিয়ে মন্ত্রী জানান, দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না। প্রয়োাজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাময়িকক বরখাস্ত বা চাকরিচ্যুতির মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।স্বাস্থ্য মন্ত্রী বলেন, এতদিন সরকার সংযম দেখিয়েছে, তবে এখন আর নরম থাকার সুযোগ নেই। সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আজ শনিবার সকালে ঢাকা থেকে রওয়ানা হয়ে সকাল সাড়ে ৯টায় কাউকে না জানিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে পড়েন। সেখানে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে ঢুকে আকস্মিক পরিদর্শন করেন। তিনি সেখানে কমপক্ষে ৩ ঘন্টা অবস্থান করেন এবং বিভিন্ন বিষয়ের খোজ খবর নেন। মন্ত্রী হাসপাতালের বিভিন্ন কাগজপত্র, হাজিরা খাতা ,হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা ,ঔষধের স্টোর ও রোগী ভর্তির ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং ওয়ার্ডে ভর্তি রোগীদের খোজখবর নেন। এ সময় তার সাথে ছিলে স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা, শরীয়তপুরের সিভিল সার্জন,তার ব্যক্তিগত কর্মকর্তাগন।মন্ত্রী হাসপাতাল পরিদর্শন শেষে স্থানীয় বেসরকারী মডার্ন ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক , পপুলার ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক পরিদর্শন করে এ দুটি ক্লিনিকের লাইসেন্স না থাকায় বন্ধ ঘোষনা করে সিলগালা করে দেন।