শরীয়তপুর মৎস্য পক্ষ ২০২৬ উদযাতি

শরীয়তপুর মৎস্য পক্ষ ২০২৬ উদযাতি

”রুপালি মৎসে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য পক্ষ ২০২৬ উদযাতি হয়েছে শরীয়তপুর জেলায়। দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসন ও জেলা মৎস বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালী শরীয়তপুর জেলা প্রশাসকের অফিসের সামনে থেকে শুরু হয়ে র‌্যালীটি সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের অফিসের মধ্যে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর জেলা প্রশাসকের স¤েœলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলে পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদ প্রশাসক সরদার একে এম নাসির উদ্দিন কালু,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আবু রাসেল,জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব,শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা,উপজেলা নির্বাহী কর্মকর্তা,মৎস্য চাষী ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন । আলোচনা শেষে ২ জন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। এরমধ্যে মোঃ আবুল হোসেন সরদার ও রতন হাওলাদার।

Leave a Reply