দীর্ঘ ১৮ বছর পর জেলার গোসাইরহাট পৌর সভার নির্বাচন সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। পুলিশ,আনসার র্যাব,বিজিবিসহ গোয়েন্দা সংস্থার লোকজন ও সিভিল প্রশাসনের সহায়তায় কোন অঘটন ছাড়াই শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন শেষ হয়। এতে মোট ৮ জন মেয়র প্রার্থী, সংরক্ষিত আসনে ১৪ জন ও সাধারন আসনে কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করেছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮হাজার ১৮১ ভোট। এ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ মার্কা) আবদুল আউয়াল সরদার ৬৭৭ ভোট বেশী পেয়ে নৌকার প্রার্থী জাকির হোসেন দুলালকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩৬৭২ ভোট।