শরীয়তপুরে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে  নানা কর্মসূচী পালিত

শরীয়তপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নানা কর্মসূচী পালিত

শরীয়তপুর প্রতিনিধি ঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শরীয়তপুর জেলা প্রশাসন এর উদ্যোগে ২৬ মার্চ ভোর ৫-৫৭ মিঃ সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধবনির পর শরীয়তপুর কেন্দ্রীয় শহীদমিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সরকারের পক্ষে জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম ও পুলিশ সুপার রওনক জাহান পরপর শহীদমিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর একে একে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল জেলা বিএনপি পৌর বিএনপি,জেলা পরিষদ,সিভিল সার্জন ,সহ বিভিন্ন সরকারী দপ্তর সমূহ ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯টায় শরীয়তপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শণী ,পুরস্কার বিতরন,সকাল ১১টায় পৌর অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা,বিকেল ৪টায় শরীয়তপুর স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা জেলা প্রশাসন বনাম পৌরসভা,মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী সহ সন্ধ্যায় পৌর অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সহ নানা কর্মসূচী পালন করা হয় জেলা প্রশাসক তাহসিনা বেগম ও পুলিশ সুপার রওনক জাহান ,জেলা পরিষদেও প্রশাসক সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা নানা শ্রেণী পেশার মানুষ এ সকল অনুষ্ঠানে অংশ নেয়।

Leave a Reply