৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে নড়িয়ায় ৩ জন ভেদরগঞ্জে ৪ জন। নড়িয়ায় যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক একেএম ইসমাইল হক, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউদ্দিন বেপারী ও নড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি মামুন সিকদার (ভিপি মোস্তফা)। ভেদরগঞ্জ উপজেলায় যারা মনোয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবীর, বুয়েট বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ওয়াছেল কবীর, উত্তর তারাবুনিয়া ইউপি সাবেক চেয়ারম্যান ইউনুছ সরকার ও মোঃ শাহজালাল। নড়িয়ায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও মোঃ কবির উজ্জামান ও ইউপি সদস্য আলমগীর ফকির। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, নড়িয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবিয়া আক্তার ও নড়িয়া উপজেলা যুব মহিলালীগের সহসভাপতি সুলতানা রাজিয়া । ভেদরগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আজহারুল ইসলাম,আঃ মান্নান বেপারী,আসাদুজ্জামান, মোঃ আজাাহারুল ইসলাম, ও মোঃ ফয়সাল আহম্মেদ। মহিলা ভাইসচেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইসচেয়ারম্যান আকলিমা আকতার, আফসানা আহম্মেদ, চিনু বেগম, ও রোকসানা আনোয়ার। জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ মান্নান এ খবর নিশ্চিত করেছেন।