আওয়ামী সরকারের সময় ফুরিয়ে এসেছে: জহিরুল হক শাহাজাদা মিয়া

আওয়ামী সরকারের সময় ফুরিয়ে এসেছে: জহিরুল হক শাহাজাদা মিয়া



বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, আওয়ামী
সরকারের সময় ফুরিয়ে এসেছে। ফুঁসে উঠছে জনগণ। অচিরেই এ সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠবে। বিএনপি’র আন্দোলনই এখন জনগনের আন্দোলন। সারা বাংলাদেশ একদিকে আর আওয়ামীলীগ একদিকে। আওয়ামীলীগ প্রতিহিংসার রাজনীতি করে। অন্যদিকে বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি জনগণের দল।
শনিবার বিকেলে ধানুকা এলাকায় শরীয়তপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি কেন্দ্রীয় ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবিতে বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি, সাবেক এমপি শফিকুর রহমান কিরনের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহাজাদা মিয়া। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সদস্য এ্যাড. জামাল শরীফ হিরু, সদস্য এ্যাড. তাহমিনা আওরঙ্গ,জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার নাসির উদ্দিন কালু।
এসময় উপস্থি ছিলেন, কৃষকদলের সাবেক কেন্দ্রীয় নেতা স¤্রাট, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান, শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, মোফাজ্জেল হোসেন ফকির, আবুল হোসেন সরদার, আঃ মান্নান মাদবর, যুগ্ম সম্পাদক দুলাল খান, বিএম মহিউদ্দিন বাদল, মাহবুব মোর্শেদ টিপু, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, কৃষকদলের সভাপতি বিএম হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক এ্যাড. মনিরুজ্জামান খান দিপু, যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্যা, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুবনেতা এ্যাড. মৃধা নজরুল কবির, স্বেচছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান, সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর, ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক জাকির হাওলাদার, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝী, সখিপুর থানার সাধারণ রাজিব সরদার, যুবনেতা মতিউর রহমান সাগর, আজাদ মাল, স¤্রাট মোল্যা, ছাত্রনেতা পাš’ তালুকদার, ইসহাক সরদার, পারভেজ খান, ইমাম মোল্যা সহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Leave a Reply