শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সমিতি কর্মকর্তাদেও বিরুদ্ধে ২ কোটি টাকা আতœসাতের অভিযোগ ওঠেছে। পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়ার বাগচি বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ ঘটনায় গ্রাহকদের তোপের মুখে সমিতির সভাপতি ও ম্যানেজার কে আটক করেছে পালং মডেল থানা পুলিশ।
এ সময় আন্দোলনকারীরা সমিতির সভাপতি আক্তার উর-জামান স্বপন হাওলাদার সহ ম্যানেজার কাকলী আক্তারকে অবরোদ্ধ করে রাখে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। সমিতির সভাপতি সহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় ১০ হাজার গ্রাহকের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলেন তারা। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, ২০২০ সালের আগস্ট মাস থেকে সমিতিতে জমানো আমানতের টাকার বিপরীতে গ্রাহকদের কোনো লভ্যাংশ দিচ্ছে না। সমিতিতে জমানো আমানতের টাকা ফেরত চাইতে গেলে দিচ্ছে না। প্রায় দুই বছর ধরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার নামে মালিকপক্ষ গড়িমসি করছে। পাশা পাশি তাদের কে বিভিন্ন ধরনের মানহীন ইলেকট্রনিক পন্য দিতে চাইলে গ্রাহকরা তা নিতে অস্বীকার করছেন।
ঘটনার বিবরনে ও ভুক্ত ভোগী আফজাল, খলিলুর রহমান সহ অনেকে জানায়, ২০২০ সালে আংগারিয়া বাজারের বাইপাস সড়কের একটি ভাড়া বাসায় আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড স্থাপন করেন। তাদের নানা অপকর্মের জন্য গ্রাহকরা থানা সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করলে তাদের টাকা না দিয়ে প্রভাবশালীদের ছত্র ছায়ায় বাগচি বাজার এলাকার অপর একটি ভাড়া বাড়িতে সাইনবোর্ড ঝুলিয়ে নতুন করে সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছেন। সমিতির পরিচালনা পর্ষদের সভাপতি আক্তার উর-জামান স্বপন হাওলাদার ম্যানেজার তার স্ত্রী কাকলীসহ কয়েকজন কর্মকর্তা বসতেন। এর আগেও মাদারীপুরের শিবচর এলাকায় সিঙ্গাপুর ডেভলপমেন্ট সমিতি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন । সেখান থেকে ও কোটি কোটি টাকা আতœসাৎ করেছেন বলে জানিয়েছেন ।
বিভিন্ন তফসিলি ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের চেয়ে বেশি লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ হাজার গ্রাহকের কাছ থেকে টাকা নিতে শুরু করে প্রতিষ্ঠানটি। প্রথম দিকে গ্রাহকদের আমানতের বিপরীতে কিছু লভ্যাংশ দেওয়া হচ্ছিল। চলতি বছরে থেকে লভ্যাংশ দেওয়া বন্ধ করে দেয় তারা। এর পর থেকে লভ্যাংশসহ আমানতের টাকা ফেরত চেয়ে সমিতির গ্রাহকেরা সমিতির মালিকপক্ষকে চাপ দিতে শুরু করেন। এ অবস্থায় গ্রাহকেরা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করে ও পাওনা টাকা ফেরত পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে আমানতের টাকা ফেরত না পেয়ে গ্রাহকদের অনেকেই মানবেতর জীবন যাপন করছেন।অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি আক্তার উজজামান স্বপন হাওলাদার ও ম্যানেজার কাকলী বেগমসহ কর্মকর্তাদের বিরুদ্ধে হাজার হাজার গ্রাহক বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে উপস্থিত হয়ে অভিযোগকারী আংগারিয়া ই্ঊনিয়নের দড়িচর দাদপুর এলাকার গ্রাহক মনির হোসেন, মমতাজ বেগম,হাসিনা আক্তারবলেন , আমরা লাভের আশায় তাদের কাছে ৪০ হাজার টাকা করে জমা রাখছি। এখন আমাদের টাকা পাচ্ছি না। এ রকম প্রায় ১০ হাজার গ্রাহকের ২০ কোটি টাকা রয়েছে।
ভুক্তভোগী রাবিয়া বেগম, রোকসানা পারভীন অভিযোগ করেন, আমাদের কিছু কিছু গ্রাহককে কিস্তির টাকা দিলে ও বর্তমানে এ সমিতি আমাদের টাকা দিচ্ছে না । নামমাত্র মানহীন ইলেকট্রনিক পন্য দিতে চাইলে আমরা তা নিচ্ছি না। যার ফলে আমরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছি। অনেকেই টাকা দিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
অভিযোগের বিষয়ে শরীয়তপুরে ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেড এর পরিচালনা পর্ষদের আকতার উজ্জামান স্বপন হাওলাদার বলেন, আমাদের সমিতি থেকে সায়েম ফরাজী, ফয়সাল মিয়া সহ কিছু কর্মচারীকে অনৈতিক কারনে বের করে দিয়েছি। যার ফলে ওরাই আজকে এ ঘটনা ঘটিয়েছে। আমরা গ্রাহকদের টাকা আস্তে আস্তে ফেরৎ দিচ্ছি।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, স্থানীয় লোকজন আংগারিয়া ক্ষুদ্র ব্যাবসায়ী সমিতির কার্যালয়ের সানে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। এ ঘটনায় সমিতির সভাপতি ও ম্যানেজারকে আটক করেছি।পওে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেও সমঝোতায় তাদেরকে চেড়ে দেই। তবে সমিতির মালিকপক্ষ খুব তাড়াতাড়ি টাকা পরিশোধের তারিখ করেছে। রোববার থেকে ব্যাংক খোলার পর পর্যায়ক্রমে টাকা পরিশোধ করবে ।