১০তম কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে শরীয়তপুরের পূর্ব ডামুডায়
বাংলাদেশের ১০তম কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে শরীয়তপুরের পূর্ব ডামুডায়, বিশ্ববিদ্যালয়ের জায়গায় নির্ধারণ করেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি ,কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর,অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম,সহ ভুমি অধিগ্রহণকৃত কর্মকর্তারা। এসময় শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুর বাসির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা জানান । শুক্রবার দুপুরে হুইপ জেলা প্রশাসক এবং ভিসি সরজমিন পরিদর্শন করে এই জায়গা নির্ধারণ করেন । ডামুড্যা উপজেলার নওগা মৌজায় কমপক্ষে ১০০ বিঘা জমি নিয়ে এ বিশ্বদ্যিালয় গড়ে উঠবে। দক্ষিন পশ্চিমাঞ্চলেল শিক্ষার্থীরা কৃষি বিষয়ে উচ্চশিক্ষার ব্যাপক সুযোগ গড়ে ওঠবে এ বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠলে। জয়ন্তী নদীর কোল ঘেষে ভোলা থেকে ঢাকাগামী মহাসড়কের পাশে জায়গাটি বাছাই করে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এর রাজনৈতিক সিদ্ধান্ত তিনি আমাদের এমপিদের সাথে আলোচনা করেই শরীয়তপুরে ১০তম কৃষি বিশ্ববিদ্যালয় বরাদ্দ দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। শীঘ্রই এ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে।