গোসাইরহাটে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে  দুই ব্যবসায়ীর জরিমানা

গোসাইরহাটে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা


গোসাইরহাট দাসের জংগল বাজারে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত এ অভিযান চালায়। অভিযান কালে দেখা যায়, ১২ কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম টাকা কমিয়ে সরকার ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করলেও উপজেলার দাশের জঙ্গল বাজারে মেসার্স রবিন এন্টারপ্রাইজসহ দুটি দোকানে বেশি দামে বিক্রি করছে। এ ঘটনায় মেসার্স রবিন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং অপর দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত বলেন, রমজান সামনে রেখে সরকার গ্যাসের দাম ১২ কেজিতে ১হাজার ১৭৮ টাকা নির্ধারন করেছে। তারপরও ব্যবসায়ীরা আগের দামেই সিলিন্ডার বিক্রি করছে বলে অভিযোগ আসে। বুধবার উপজেলার দাশের জঙ্গল বাজারে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply