জাজিরায় বোমা বিস্ফোরণ, যুবক আহত

জাজিরায় বোমা বিস্ফোরণ, যুবক আহত

শরীয়তপুরের জাজিরায় বোমা তৈরির সময় ইমরান খালাসি (২৭) নামের এক যুবক আহত হয়েছেন। এসময় ঘরের টিনের বেড়া-চালা উড়ে যায়।বুধবার দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধপুরিয়া কাচারি কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ইমরান খালাসি ওই গ্রামের শামসুল হক খালাসির ছেলে। এ ঘটনায় যুবকের চোখ-মুখ, বুক ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে জখম হয়। এসময় বোমার বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইমরান খালাসি বিক্রির জন্য বোমা তৈরি করে আসছেন। দুপুরে নিজের ঘরে বসে বোমা তৈরির সময় বিস্ফোরিত হলে গুরুতর আহত অবস্থায় তাকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থল থেকে বোমা তৈরির বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পালং মডেল থানায় ইমরান সহ আরো অজ্ঞাত ৫ জনকে আসামী করে মামলা রুজু করা হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply