শরীয়তপুরে এসডিএস এর ৩১তম বার্ষিক সাধারন সভা

শরীয়তপুরে এসডিএস এর ৩১তম বার্ষিক সাধারন সভা



শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি এসডিএস এর ৩১তম বার্ষিক সাধারন সভা সোমবার সকাল ১০টায় এসডিএস প্রধান কার্যালয় শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক পারভেজ হাসান প্রধান অতিথি ও অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা ,অতিরিক্ত জেলা প্রশাসক সামসুন্নাহার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য বিশেষ অতিথি ছিলেন। এসডিএস এর চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক এর সভাপতিত্বে এ সাধারন সভায় বক্তব্য রাখেন এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, সাধারন পরিষদের সদস্য ও সাবেক সভাপতি ড.গওহর নঈম ওয়ারা ও দুজন উপকারভোগী সাফল্য নারী। সভা পরিচালনা করেন এসডিএস এর মাইক্রোকেটি প্রকল্পের পরিচালক কামরুল হাসান বাদল। দ্বিতীয় অধিবেশনে ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৮৪১ কোটি ২১ লাখ টাকার একটি বাজেট ঘোষণা করা হয়েছে।

Leave a Reply