যথাযোগ্য মর্যাদায় জাজিরা উপজেলাধীন ডাঃ মোসলেম উদ্দিন খান কলেজে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে এ উপলক্ষে কোরানখানি,আলোচনা সভা, প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় কলেজ কনফারেন্স রুমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশ নেয় কলেজের সহকারী অধ্যাপক সনাতন বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম মাদবর, প্রভাষক পিরিতোষ সরকার, প্রভাষক মোঃ শরীফুল ইসলাম, প্রভাষক মোঃ কামাল হোসেন, প্রভাষক তুষার কান্তি বিশ্বাস, মোঃ আবুল হোসেন, প্রমুখ। অনুষ্ঠানে মধ্যে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রভাষক মোঃ রঞ্জু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা।এ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা হলেন উপস্থিত বক্তৃতায় প্রথম আয়শা, দ্বিতীয় মোঃ জিসান মোড়ল, তৃতীয় চাঁদনী, সঙ্গীতে প্রথম মীম, দ্বিতীয় আয়শা, তৃতীয় মোহানা, কবিতা আবৃত্তিতে প্রথম আয়শা, দ্বিতীয় অন্তরা, তৃতীয় চাঁদনী।বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন।