নড়িয়ায় বজ্রপাতে নিহত ৩

নড়িয়ায় বজ্রপাতে নিহত ৩


দাউদ মোহাম্মদ তুহিন \ শরীয়তপুরের নড়িয়ায় মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছেন। রোববার (২৬ মার্চ) বিকেলে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের বাহিরকুশিয়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহিন শেখ (৩৮), সিরাজ ওঝা (৫০) ও শাহিন মাঝি (৪০)। ঘটনার সময় ওই তিন জেলে ঘড়িসার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাজু মাঝির একটি খামারে মাছ ধরছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।তাদের বাড়ি নড়িয়ার ডিঙ্গামানিক এলাকায়। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাদের উদ্ধার করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply