ডামুড্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার ওপর হামলা

ডামুড্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার ওপর হামলা

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য আব্দুল আউয়াল শামীম ডামুড্যায় পূজা পরিদর্শন করতে গিয়ে হামলার শিকার হয়ছেনে । এ সময় তার সাথে ৫জন কর্মী আহত হয়। হামলাকারীরা তিনটি গাড়ি ও চেয়ার ভাঙচুর করে । গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে এ হামলার ঘটনা ঘটে।কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আব্দুল আউয়াল শামীম রোববার ভেদরগঞ্জ উপজেলার ১৫টি পূজামন্ডপ পরিদর্শন করেন ও র্অথ প্রদান করেন। সোমবার গোসাইরহাট উপজেলার সাতটি পূজামন্ডপ পরিদর্শন করে অর্থ প্রদান শেষে সন্ধ্যায় ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝির কক্ষে এসে খাবার খাচ্ছিলেন। হঠাৎ তাদের ওপর হামলা চালায় জুলহাস মাদবর, এড.কাজল মাদবর, জয় মাদবর, বাচ্চু মাদবর,সানোয়ার হোসেন মিঠুসহ একদল সন্ত্রাসী। এতে ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাবকে সভাপতি কামাল উদ্দীন মাস্টার , উপজেলা পরিষদ চেয়ারম্যানের ভাই মনির মাঝিসহ ৫জন আহত হয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। এছাড়া হামলাকারীরা দুইটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার ভাঙচুর করে । যারা হামলা কাছে তাদের শামীম চিনেন। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছেন।
ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল উদ্দীন মাস্টার বলনে, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আব্দুল আউয়াল শামীমসহ আমরা অন্তত ৪০ জন উপজেলা পরিষদের চেয়ারম্যান এর কক্ষে বসেছিলাম। আর শামীম ভাই খাওয়া দাওয়া করছেন। হঠাৎ ৪০/৫০ জন লোক লাঠিসোটা নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। চেয়ার গুলো ভাঙচুর করে। বষিয়টি অত্যন্ত নিন্দনীয়।
ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসনে মাঝি বলেন, শামীম ভাই আমার পরিষদে দুপুরে খাওয়ার কথা ছিল। কিন্তু দুপুরে আসতে না পেরে সন্ধ্যায় আসেন। পরে রাতে খাবার খাচ্ছিল। হঠাৎ এই হামলা।আমি মামলা করবো।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) শরীফ আহমদে বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখনো কেউ অভিযাগ করেনি।

Leave a Reply