নড়িয়ায়  নৌকা-ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ,ক্যাম্প ভাংচুর, ছাত্রলীগের সভাপতিসহ আহত -৬

নড়িয়ায় নৌকা-ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ,ক্যাম্প ভাংচুর, ছাত্রলীগের সভাপতিসহ আহত -৬


নড়িয়ায় নৌকা- ঈগল সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের সভাপতিসহ উভয় পক্ষের সমর্থক কমপক্ষে ৬জন আহত হয়েছে। আহতদেরকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাজেদা শওকত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নড়িয়া থানায় এপক্ষের মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঈগল সমর্থক ১জনকে গ্রেফতার করা করেছে।
সরেজমিন ঘুরে ও প্রত্যক্ষদর্শীরা জানান , শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাঃ খালিদ শওকত আলী
পূর্বনির্ধারিত নির্বাচনী প্রচারনায় লোনসিংহ এলাকায় যাওয়ার সময় বিকেল অনুমান সাড়ে ৩ টায় সোনার বাজার নামক স্থানে পৌছিলে নৌকার সমর্থক কতিপয় লোকজন তার গাড়ির সামনে এসে লাঠিসোটা হকিস্টিক ,চাইনিজ কুড়াল লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাধা দেয় ও হামলা করে। এ সময় উভয় গ্রæপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় নৌকার সমর্থক নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব, নড়িয়া পৌরসভা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান ও ছাত্রলীগের নেতা হৃদয় এবং ঈগল সমর্থক হারুন খলিফা, সোহেল কাজি ও তানভির রহমান আরিফ আাহত হয়। আহতদেরকে স্ব স্ব সমর্থকরা উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাজেদা শওকত হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নৌকার সমর্থকরা ঈগল মার্কার ৪টি নির্বাচনী ক্যাম্প বাশতলা, ঘড়িষার, চন্ডিপুর, ও কেদারপুর এলাকার নির্বাচনী ক্যাম্পে হামলা করে ভাংচুর করেছে। এ ঘটনায় উভয় গ্রæপের প্রতিদ্বন্দি প্রার্থীরা স্ব স্ব পক্ষে সাফাই করে প্রতিপক্ষের লোকজন ও প্রার্থীকে দোষারোপ করছেন। এরপূর্বে বেলা অনুমান ২টায় সুরেশ্বর এলাকায় ঈগল মার্কার প্রস্তাবকারী শরীয়তপুর জেলা পরিষদের সদস্য আলী আজগর চুন্নুকে মারার জন্য নৌকার সমর্থকরা গতিরোধ করে লাঠিসোটা নিয়ে হামলা করার চেষ্টা করে বলে ঈগল মার্কার প্রার্থী দাবী করেন । এ সময় গ্রামবাসি তাকে রক্ষা করে নিরাপদ জায়গায় রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় আহত নৌকার সমর্থক নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব বাদী হয়ে নড়িয়া থানা ১৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। পুলিশ রবিন নামের ঈগল সমর্থক একজনকে গ্রেফতার করেছে। এ দিকে ঈগল মার্কার স্বতন্ত্র প্রাথী ডাঃ খালিদ শওকত আলী এক প্রেসরিলিজ এর মাধ্যমে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।
এ দিকে নৌকা মার্কার প্রার্থী বর্তমান এমপি পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম বলেছেন ,ঈগল মার্কার প্রার্থী ডাঃ খালিদ শওকত আলী নিজে উপস্থিত থেকে নৌকার সমর্থকদের উপর হামলা করেছে। নির্বাচনী ক্যাম্প ও ছবি ভাংচুর করেছে। ছাত্রলীগের সভাপতি সহ ৩জনকে আহত করেছে।তিনি প্রশাসনের কাছে এ বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
নড়িয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় নৌকার সমর্থক আহত নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব বাদী হয়ে ১৫ জনকে আসামী করে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ রবিন নামে একজনকে গ্রেফতার করেছে।

Leave a Reply